Showing posts with label বাংলা. Show all posts
Showing posts with label বাংলা. Show all posts

Saturday, March 29, 2025

আউল ৸ শারদীয় ১৪৩১ ৸ আত্মপ্রকাশ সংখ্যা


‘আউল’ অসমের শিলচরের থেকে প্রকাশিত একটি নতুন বাংলা সাময়িক পত্রিকা। শীতলাং পাবলিকেশন থেকে কবি মোহাজির হুশেইন চৌধুরী এর প্রকাশক। সম্পাদক আশু চৌধুরী ও রাজেশ শর্মা। কলকাতার শরৎ ইম্প্রেশন প্রাইভেট লিমিটেডে মুদ্রিত কাজটি একটি বাণিজ্যিক প্রয়াস। প্রকাশক কবি মোহাজির হুশেইন চৌধুরী একে কাঠের নৌকাতে চড়ানো সম্ভব করেছেন। বর্তমান সংখ্যাটি ১৪৩১-এর শারদীয় সংখ্যা। দুখানা প্রবন্ধ, আটখানা ছোটো গল্প, বাইশটি কবিতা ছাড়াও বিচিত্র বিষয়ের প্রবন্ধে সাজানো হয়েছে। এর মধ্যে চলচ্চিত্র ও গ্রন্থ সমালোচনাও রয়েছে। বিস্তৃত নাম-পত্রেই পেয়ে যাবেন । প্রকাশ যদিও অসম থেকে—লেখক তালিকাতে অসমের প্রধান্য থাকলেও আছেন বাকি ভারত এবং বাংলাদেশ থেকেও। শীতলাং পাবলিকেশন বেশ কিছু বই প্রকাশের উদ্যোগও নিয়েছে। কাগজটিতে সেই সংবাদও মিলবেন।

অত্যন্ত সু-অলঙ্কৃত এবং সু-মুদ্রিত প্রায় দেড়শত পৃষ্ঠার কাগজটির মূল্য মাত্র ২৫০টাকা। যদিও এখানে পুরোটাই পড়া যাবে এখন। নিচের বোতাম টিপে বড় করে পর্দা জুড়ে পড়তে পারবেন। যেটি আপনার সুবিধে।অবসরে পড়বার জন্যে নামিয়ে নিতেও পারেন।মোবাইলে পড়তে হলে আপনার দরকার পড়তে পারে ১) ব্লগার্সএবং ২) স্ক্রাইবড। সেগুলো গোগোল প্লেস্টোর্স থেকে নামিয়ে নিলে সুবিধে।

 

আউল ৸ শারদীয় ১৪৩১ ৸ আত্মপ্রকাশ সংখ্যা by Sushanta Kar on Scribd

Thursday, August 6, 2020

উন্মেষ : শঙ্কর চ্যাটার্জী স্মারক গ্রন্থ


‘উন্মেষ’ নিয়মিত কোনো পত্রিকা নয়। স্মারক গ্রন্থ। ভাটি অসমের বিজনীর জনপ্রিয় শিক্ষাবিদ ও সমাজকর্মী শঙ্কর চ্যাটার্জির মৃত্যুতে তাঁর অনুরাগীরা এটি প্রকাশ করেন, সম্পাদনা করে জমশের আলি। পশ্চিম বাংলার হালিশহরে জন্ম হলেও আকৈশোর বাকি জীবন কেটেছে ভাটি অসমে। ইতিহাসে স্নাতকোত্তর প্রয়াত চ্যাটার্জি একাধিক স্কুলে শিক্ষকতা করেছেন। ছাত্রদের মধ্যে অনেক জনপ্রিয় ছিলেন। বামপন্থী মতাদর্শে দীক্ষিত ছিলেন। যদিও জীবনের শেষ দিকে কোনো দলের সংস্পর্শে ছিলেন না। কিন্তু ভাষা-সম্প্রদায় নির্বিশেষে মানুষের সেবাতে ছিলেন নিয়োজিত প্রাণ। বাদবাকি সম্পাদক এবং লেখকেরা নিজেরাই জানিয়েছেন।





        বৈশাখ, ১৪২৬ বাংলা তথা এপ্রিল ২০১৯-এ স্বল্পকালীন রোগভোগের পরে  তিনি একরকম অকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলে চিরাং জেলার তাঁর স্বজনদের কাছে ছিল এক বড় আঘাত। তাঁরাই এই ত্রৈভাষিক স্মারক পত্রিকাটি প্রকাশ করেন। কাঠের নৌকাতে চড়াবার যোগ্য করে পাঠান সম্পাদনা সমিতির অন্যতম সদস্য পারিজাত নন্দ ঘোষ।

        পুরো কাগজটি  আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন।   মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবড নামিয়ে নিলে সুবিধে।

উন্মেষ : শঙ্কর চ্যাটার্জী স... by Sushanta Kar on Scribd

Saturday, August 1, 2020

শাঙ্খিক : দ্বাদশ বর্ষ, জুলাই ২০২০

"শাঙ্খিক'-এর এটি দ্বিতীয় সংখ্যা-- কাঠের নৌকাতে চড়ল। বেরোয় উত্তর বাংলার কোচবিহার থেকে। এটি  দ্বাদশ বর্ষ, জুলাই ২০২০ সংখ্যা। মূল সম্পাদক সুকান্ত দাস। সম্পাদনা সহযোগী দলে আছেন অসম বাংলার আরো অনেকে। 
             বেশ কিছু সুখপাঠ্য কবিতা , দুটি গল্পের সঙ্গে রয়েছে একাধিক গদ্য। বেরুচ্ছে মরিচঝাঁপি নিয়ে অনূদিত ধারাবাহিক গদ্য। রবীন্দ্রনাথকে নিয়ে আঠারো জন লেখক কলম চালিয়েছেন নানান রসে নানান রূপে। তাঁদের মধ্যে রিন্টু কার্যী, গোপেশ দাস, রাজীব দত্ত, সৌমিক ঘোষ, শুভম কর্মকার, চন্দ্রা সরকার, উজ্জ্বলা ওঁরাও, জ্যোতিরূপ ওঁরাও, মিঠুন দাস নিজেরাও আঁকিয়ে। কিছু সংগৃহীত ছবিও আছে। বাকিগুলোকে সুন্দর ছবিতে সাজিয়েছেন মনতোষ বসাক। ফলে কাগজটি হয়ে উঠেছে শুধু পড়বার নয়, দেখবারও কাগজ। প্রচ্ছদ এঁকেছেন রিণ্টু কার্যী।
সূচিপত্র এখানে দেখুন ⬇️⬇️


               সম্পাদক তাঁর গোগোল ড্রাইভেও তুলে রেখেছেন এখানে।  সেখান থেকেই এবারে চড়ল সরসরি কাঠের নৌকাতে। চড়ল, কেননা আমরা "ঈশানের পুঞ্জমেঘ' পরিবার উত্তরবাংলাকে বড় অর্থে পূর্বোত্তর ভারতেই ধরি। এমন আগেও দুই একটি চড়েছে। আগামীতেও সেখানকার আরো কাগজ এলে আমরা চড়াবো।
           পুরো কাগজটাই আপনি এখানে পড়তে পারেন, নামিয়ে নিয়ে পরেও পড়তে পারেন।  পড়তে থাকুন।



Monday, October 2, 2017

সেবাঃ ৮ম বর্ষ, ১৫শ সংখ্যা

‘সেবা' বছরে দু'বার বেরোয় করিমগঞ্জ, অসম থেকে। সম্পাদনা করেন অপর্ণা দেব। তাঁর সঙ্গে রয়েছেন অনুপ কুমার বণিক , প্রবালকান্তি সেন এবং বনানী চৌধুরী। শুধু মাত্র প্রবীণ নাগরিকদের জন্যে নিবেদিত আর কোনো কাগজ অসম থেকে বেরোয় আমাদের জানা নেই। 'বেলাভূমি' নামে একটি বয়স্কদের আবাসিক প্রতিষ্ঠান পরিচালনা করেন তাঁরা। কাগজটি তাঁরই মুখপত্র। আবাসিকদের মানসিক চাহিদা মেটাবার সঙ্গে সঙ্গে বাকি প্রবীণদের দিশা নির্দেশের কথা মাথাতে রেখেই কাগজটি বেরোয়। এবং কোনো চাকচিক্য ছাড়াই, শুধু তাঁদের দায়বদ্ধতার জোরেই ইতিমধ্যে অসম তথা পূর্বোত্তরে বেশ একটি খ্যাতি অর্জন করেছে কাগজটি। সে তার পাতাতে নজর বুলোলে যে কেউ ধরতে পারবেন। এর আগে আমরা কয়েকটি সংখ্যা 'কাঠের নৌকা'তে তুলেদিয়েছিলাম। এবারে ৮ম বর্ষ, ১৫শ ( অষ্টম বর্ষ , পঞ্চদশ)  সংখ্যা । 
            এই সংখ্যা এরা সাজিয়েছেন অসমের এক প্রসিদ্ধ বাচিক শিল্পী-অভিনেতা এবং 'বেলাভূমি'র সক্রিয় সদস্য শ্যামল রঞ্জন দেবের স্মরণে। ২০১৫র নভেম্বরে এই শিল্পী, সংগঠক এবং সমাজকর্মীর আকস্মিক অকাল প্রয়াণ ঘটে। 
             সংখ্যাটি বেরোয় জুন, ২০১৬তে। পিডিএফ পেতে সামান্য দেরি হলো। এর প্রচ্ছদ সাজিয়েছেন সম্পাদিকা স্বয়ং। পিডিএফ পাঠিয়ে কাগজটি আন্তর্জালে সহজলভ্য করে তোলবার সুযোগ করে দিলেন তিনিই।
           আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সম্পাদিকার নামে ক্লিক করলেই তাঁকে পেয়ে যাবেন ফেসবুকে। আলাপ করতে পারেন, যোগাযোগতো বটেই।
       পুরো কাগজটি  আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাসপ্লেয়ারের।সেটি এখান থেকে নামিয়ে নিন। আর মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবড নামিয়ে নিলে সুবিধে।

          

Thursday, January 12, 2017

ঘুম ভেঙে যায়






লক্ষণ কুমার ঘটক মূলত নাটক পরিচালনা করেন, অভিনয় করেন। সঙ্গে কবিতাও লেখেন। এই তাঁর কবিতার বই। তেরটি কবিতার ২৩ পৃষ্ঠার ছোট্ট বই। সব কটি কবিতার ইংরেজি অনুবাদ করেছেন পার্থপ্রতীম আচার্য। বেরিয়েছিল আগরতলা বইমেলাতে, ফেব্রুয়ারি ২০১৫তে।
               আশা করছি ভালো লাগবে। আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন ( ম্যাক-কাফেসিকিউরিটি সফটোয়ার এড়িয়ে যাবেন)। 

অভিনয় ত্রিপুরাঃ ৮ম বর্ষ, ১ম সংখ্যাঃ জুলাই-ডিসেম্বর,২০১৫

" অভিনয় ত্রিপুরা'  অষ্টম বর্ষ - প্রথম সংখ্যা (জুলাই ২০১৫ - ডিসেম্বর ২০১৫)। । এর আগেও তিনটি  সংখ্যা এসেছিল 'কাঠেরনৌকো'তে। মুনমুন ঘটকের সম্পাদনাতে বেরোয় পশ্চিম ত্রিপুরার , দক্ষিণ বাধার ঘাট থেকে।  নাটক যে অভিনয় করা বা দেখবার বাইরেও একটি সাহিত্যিক বিষয়, সাধারণত আমাদের সাহিত্যের কাগজগুলোও ভুলে থাকেন। তাই , নাটক প্রায়ই প্রকাশের মুখ দেখে না। উত্তর পূর্বাঞ্চলে বহু প্রতিভাবান নাট্যকার থাকা সত্ত্বেও করতে গেলে নাটক পাওয়া ভার হয়। অভিনয় ত্রিপুরা এই ঘরানা পালটে দিচ্ছে। নিয়মিত নাটক প্রকাশ করছে । তবে এই সংখ্যাতে কোনো প্রকাশিত নাটক নেই, আছে নাটক নিয়ে বেশ কিছু প্রবন্ধ।  লিখেছেন – হারাধন দত্ত (যাত্রাপালা ও ফেলে আসা দিন), অচ্যুত চক্রবর্তী (নাটক গুণধরের অসুখ, অন্য চোখে), নন্দন কুমার ঘোষ (ভীষ্মদেব স্মৃতি ছোটোদের নাটক প্রতিযোগিতা), শংকরী দাস (স্বাধীনোত্তর ত্রিপুরার বাংলা নাটক, দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা), প্রণব মজুমদার (মঞ্চে সে আর লং মার্চ), রঞ্জন গঙ্গোপাধ্যায় (এই জীবন এই থিয়েটার), নীলাঞ্জন ঘোষ (এস এফ আই আয়োজিত কলেজ নাটক প্রতিযোগিতা), রণজিৎ পুরকায়স্থ(উত্তুরে রঙ্গ)।
সম্পাদনা সমিতির অন্যতম সদস্য কবি-অভিনেতা লক্ষণ কুমার ঘটক এই সংখ্যার পিডিএফ পাঠানোতে আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। আশা করছি অতীতের সংখ্যাগুলোও তিনি পরে পরে পাঠাবেন। পরের সংখ্যাগুলোতো পাঠাবেনই। যদি লেখা পাঠাতে চান, বা ছাপা প্রতিলিপি পেতে চান তবে আগ্রহীদের জন্যে ঠিকানা ইত্যাদি নিচে রইল।
 ছবিগুলোতে দু'বার করে ক্লিক করুন। বড় হয়ে যাবে। পড়তে পারবেন।আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন ( ম্যাক-কাফেসিকিউরিটি সফটোয়ার এড়িয়ে যাবেন)। 

Saturday, October 10, 2015

সেবাঃ ৭ম বর্ষ, ১৩শ সংখ্যা





‘সেবা'র বয়স ৭-এ পৌঁছুলো।  বছরে দু'বার বেরোয় করিমগঞ্জ, অসম থেকে। সম্পাদনা করেন অপর্ণা দেব। তাঁর সঙ্গে রয়েছেন মিহির কুমার চৌধুরি, সুব্রত সেনগুপ্ত, প্রবালকান্তি সেন এবং বনানী চৌধুরী। শুধু মাত্র প্রবীণ নাগরিকদের জন্যে নিবেদিত আর কোনো কাগজ অসম থেকে বেরোয় আমাদের জানা নেই। 'বেলাভূমি' নামে একটি বয়স্কদের আবাসিক প্রতিষ্ঠান পরিচালনা করেন তাঁরা। কাগজটি তাঁরই মুখপত্র। আবাসিকদের মানসিক চাহিদা মেটাবার সঙ্গে সঙ্গে বাকি প্রবীণদের দিশা নির্দেশের কথা মাথাতে রেখেই কাগজটি বেরোয়। এবং কোনো চাকচিক্য ছাড়াই, শুধু তাঁদের দায়বদ্ধতার জোরেই ইতিমধ্যে অসম তথা পূর্বোত্তরে বেশ একটি খ্যাতি অর্জন করেছে কাগজটি। সে তার পাতাতে নজর বুলোলে যে কেউ ধরতে পারবেন। এর আগে আমরা ১১শ এবং ১২শ  সংখ্যা তুলেছিলাম "কাঠের নৌকা'তে। সম্পাদিকা নিজেও সেই কথা এবারের সম্পাদকীয়তে এবং আলাদা করে অন্যত্র লিখে অন্য সম্পাদকদেরও আহ্বান জানিয়েছেন "কাঠের নৌকা'র প্রয়াসকে সমৃদ্ধ করতে। তার জন্যে আমাদের তিনি ধন্যবাদার্হ। এবারে ৭ম বর্ষ, ১৩শ (সপ্তম বর্ষ , ত্রয়োদশ)  সংখ্যা । পেয়েছিলাম বেশ আগেই, এর পরের সংখ্যাও বেরিয়ে গেছে। আমাদের আন্তর্জালে তুলতে দেরি হয়ে গেল।




প্রাসঙ্গিক প্রবন্ধমালাতো রয়েইছে, সঙ্গে বেশি ক'টি ছোট গল্প এবং কবিতা দিয়ে সাজিয়েছেন এবারের সংখ্যা। লিখেছেন, অসম ত্রিপুরার বহু লেখক লেখিকা। খোঁজে খোঁজে লেখক বের করে আনেন সম্পাদিকা। পুরো সূচীপত্রটি এখানে দেখুন। তবে কিনা, সুচীপত্রে কবিতা, গল্প, প্রবন্ধ বিভাগ আলাদা করে সাজালে সুবিধে হতো।
 



৬.২ পৃষ্ঠার এই কাগজ।

বর্তমান সংখ্যার প্রচ্ছদ এঁকে দিয়েছেন শুভাশিস ভট্টাচার্য। পিডিএফ পাঠিয়ে কাগজটি আন্তর্জালে সহজলভ্য করে তোলবার সুযোগ করে দিলেন সম্পাদিকা অপর্ণাদেব।


আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সম্পাদিকার নামে ক্লিক করলেই তাঁকে পেয়ে যাবেন ফেসবুকে। আলাপ করতে পারেন, যোগাযোগতো বটেই।

পুরো কাগজটি  আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন। আপনার শুধু দরকার পড়তেপারে এডোব ফ্লাসপ্লেয়ারের।সেটি এখান থেকে নামিয়ে নিন।


Related Posts with Thumbnails