Showing posts with label বই. Show all posts
Showing posts with label বই. Show all posts

Tuesday, July 16, 2024

পংক্তিমালার সহজপাঠ ৵ অপর্ণা দেব

 


অপর্ণা দেবের এটি প্রথম কবিতার বই। পংক্তিমালার সহজপাঠ। এর আগে তাঁর একটি প্রবন্ধের ও একটি "অনুগল্পে'র বই বেরিয়েছিল। শুরুটা মনে হয় বৃদ্ধাবাস ‘বেলাভূমি’ থেকে। সেই আবাসনের আবাসিকদের কথা ভেবে ‘সেবা’ পত্রিকা করা। পত্রিকাটির প্রায় সব কটা সংখ্যাই এবং তাঁর আগেকার বইগুলো এখানে পড়তে পারেন। করতে করতে নিজেও লেখক হিসেবে আত্মপ্রকাশ।  

 বইটি বেরিয়েছে ডিসেম্বর ২০২২-শে।  প্রচ্ছদ সাজিয়ে দিয়েছেন শ্রী মজুমদার। ৩৬টি কবিতার  সংকলন।     মূল্য মাত্র ১০০ টাকা। যদি কেউ সংগ্রহ করতে চান উপরে তাঁর নামে ক্লিক করলেই ফেসবুক প্রফাইলে পৌঁছে গিয়ে কথা বলতে পারেন

    পুরো বইটিই  আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন। আপনার শুধু দরকার পড়তে পারে মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবড নামিয়ে নিলে সুবিধে।

পংক্তিমালার সহজপাঠ ৵ অপর্ণা দেব by Sushanta Kar on Scribd

Wednesday, June 21, 2023

৷৷ ১৯-এর কবিতা ও গান ৵ বিশ্বসংকলন ৵ সম্পাদনা দিলীপ কান্তি লস্কর ৷৷

 


কবি দিলীপ কান্তি লস্কর তিন দশক ধরে অসমে বাংলা ভাষার মর্যাদা ও অধিকার রক্ষার সংগ্রামের ইতিহাস নথিবদ্ধ করবার জন্যে নিরলস কাজ করে আসছেন। তাঁর সম্পাদিত 'লালনমঞ্চ' কাগজের উদ্যোগে কাজটি শুরু করেছিলেন ১৯৯১-তে। এই নিয়ে কাগজের একাধিক সংখ্যাতে প্রকাশিত লেখাগুলো গ্রন্থাকারে সংকলিত করেছেন নতুন সহস্রাব্দে। কিছু নতুন কাজও করেছেন। সেই ধারাতে এর আগেকার গদ্য গ্রন্থ প্রকাশিত হয়েছিল ২০২১-শে। নাম ‘শহিদতীর্থ বরাক’। এবারে এই গান ও কবিতার সংকলন। ‘১৯-এর কবিতা ও গান’। বিশ্বসংকলন। যদিও সম্পাদকের দাবি এটি ‘দ্বিতীয় সংস্করণ’, প্রথম সংস্করণ কবে প্রকাশিত হয়েছে তার স্পষ্ট উল্লেখ নামপত্র বা ভূমিকাতে নেই বলে আমরাও বলতে পারছিনা। ৫৫২ পৃষ্ঠার বই।

        না, সব কটি কবিতা বা গান ১৯৬০-৬১-র অসমের ভাষা আন্দোলন বা পরবর্তী আন্দোলনগুলো বা ১৯-এ মে দিনের ঘটনার স্মরণে লেখা নয়। শুরুই হয়েছে মাইকেল মধুসূদন দত্তের কবিতা দিয়ে। তাতে স্পষ্ট সম্পাদক ভাষা সংক্রান্ত বিষয় নিয়ে কবিতা ও গানের সংকলন হিসেবেই বইটি সাজিয়েছেন। বিস্তৃত তিনি লিখেছেন ভূমিকাতে। বইটি ছেপে বেরিয়েছে এবারের ১৯-এ মে দিনে। কিনতে চাইলে মূল্য সাড়ে চারশত টাকা (৪৫০/-)। বিস্তৃত নিচের ছবি দুটিতে রইল। অন্যথা আন্তর্জালে পড়ে ফেলবার সুবিধে করে দিতে কাঠের নৌকাতে চড়ল। সম্পাদক দিলীপ কান্তি লস্করকে ধন্যবাদ তিনি পিডিএফ আকারে সেই সুবিধে করে দিলেন।


 





 আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন.

          অথবা সরাসরি পড়তে পারবেন, দ্বিতীয় বিকল্প হেজিন ডট কম-এ --এর নিচে। 👇👇

৷৷ ১৯-এর কবিতা ও গান ৵ বিশ্বসংকলন ৵ সম্পাদনা দিলীপ কান্তি লস্কর ৷৷ by Sushanta Kar on Scribd

Sunday, October 10, 2021

সৃষ্টিবিন্দু থেকে বলছি ৵ অপর্ণা দেব


 অপর্ণা দেবের এটি প্রথম ‘অনুগল্পে'র বই। সৃষ্টি বিন্দুর থেকে। এর আগে তাঁর একটি প্রবন্ধের বই বেরিয়েছিল। ‘বয়সের ফরোয়ার্ড মার্চ’। এবারে গল্পের বই। শুরুটা মনে হয় বৃদ্ধাবাস ‘বেলাভূমি’ থেকে। সেই আবাসনের আবাসিকদের কথা ভেবে ‘সেবা’ পত্রিকা করা। পত্রিকাটির প্রায় সব কটা সংখ্যাই এখানে পড়তে পারেন। করতে করতে নিজেও লেখক হিসেবে আত্মপ্রকাশ। আরও একটি প্রবন্ধ ও গল্পের বই প্রকাশের পথ চেয়ে আছে। বরেণ্য কথা শিল্পী রণবীর পুরকায়স্থ বর্তমান বইটির একটি ভূমিকা লিখে দিয়েছেন।

বইটি বেরিয়েছে এই বছরে এপ্রিল মাসে। প্রচ্ছদ সাজিয়ে দিয়েছেন রাজদীপ পুরি। ৩৪টি ছোট্ট ছোট্ট গল্পের সংকলন। কোনওটিই প্রায় ২ পৃষ্ঠার বেশি নয়। মূল্য মাত্র ১০০টাকা। যদি কেউ সংগ্রহ করতে চান উপরে তাঁর নামে ক্লিক করলেই ফেসবুক প্রফাইলে পৌঁছে গিয়ে কথা বলতে পারেন

   পুরো বইটিই  আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন। আপনার শুধু দরকার পড়তে পারে মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবডনামিয়ে নিলে সুবিধে।

সৃষ্টিবিন্দু থেকে বলছি ৵ অপর্ণা দেব by Sushanta Kar on Scribd

Monday, June 28, 2021

শ্রীভূমির বাণভট্ট ৵ মানবেন্দ্র ভট্টাচার্য


 মহাকবি বাণভট্ট কি শ্রীভূমির জাতক ছিলেন? মানবেন্দ্র ভট্টাচার্যের এমনটাই দাবি। পূর্বোত্তরের সুপরিচিত ইতিহাসবেত্তা ও প্রাবন্ধিক মানবেন্দ্র ভট্টাচার্যের জীবনের শেষ দিককার কাজ এই ঐতিহাসিক উপন্যাস 'শ্রীভূমির বাণভট্ট'। ২০০৫-এ বইটি ছেপে প্রকাশ করেন আগরতলার অক্ষর পাবলিকেশনস। মূল্য ছিল মাত্র ১৭৫টাকা। বইটি এখনও বাজারে মেলে এখানে ওখানে। সেদিন হঠাৎ সন্ধান করে দেখা গেল, আর্কাইভ ডট অর্গেদিব্যি এর আন্তর্জাল সংস্করণ রয়েছে। অগত্যা আমরা এনে কাঠের নৌকাতে জুড়ে দিলাম।

    একটি উপভোগ্য উপন্যাস হিসেবে পাঠক বইটি টান টানা উত্তেজনা ও কৌতূহল নিয়ে পড়ে ফেলতে পারবেন। যদিও ইতিহাস ভাগ নিয়ে প্রশ্ন থেকেই যাবে। বাণভট্টের জন্ম এবং বাল্য তারুণ্য কি শনবিল, উত্তর ত্রিপুরা, করিমগঞ্জ কাটিগড়াতেই কেটেছে? বদরপুর, কাটিগড়াতে কি তিনি সেকালেই সত্যি এখনকার মতো নাটকের দল নিয়ে ঘুরে বেড়িয়েছেন? এখান থেকেই কি তাঁর কামরূপ রাজ ভাস্কর বর্মণের সঙ্গে যোগাযোগ এবং সেই যোগাযোগের সূত্র ধরেই সম্রাট হর্ষবর্ধনের রাজসভা অব্দি পৌঁছে যাওয়া? এমন বহু প্রশ্নের জবাব সন্ধান করে ফিরবেন পাঠক। তার চেয়েও চিত্তাকর্ষক প্রশ্ন হচ্ছে রামায়ণের পুরো রামলীলাটাও কি এখনকার অসমের করিমগঞ্জ জেলাতেই সম্পন্ন হয়েছিল? এই অব্দি পড়ে পূর্বানুমান নিয়ে উপন্যাস থেকে সরে গেলে পাঠক ঠকে যাবেন। না হয় রূপকথা বলেই পড়ে নিলেন। 

পুরো বইটাই এখানে পড়তে পারেন। ডেক্সটপে পড়লে সুবিধে। পুরো পর্দা জুড়ে বা নামিয়ে নিয়ে পরে। মোবাইলে পড়লে আপনার ১) ব্লগার্স ও ২) স্ক্রাইবড এপের দরকার পড়তে পারে।

 

 

 

শ্রীভূমির বাণভট্ট by Sushanta Kar on Scribd

Sunday, March 14, 2021

অস্ফুটে দ্রোহ ৵ আদিমা মজুমদার


 সাতডিঙা ডুবে , কলার ভেলায়
আমি বেগুলা--
জ্যান্ত লখাইকে নিয়ে
ডুব সাঁতারে।
শিলচর শহর।
পাশের বক্র নদীতে
কোন নাগে কামড়াইছে আমার লখাইরে
একে একে সব গয়না জলে।
কলার ভেলা, ফেবিকলের গাঁথা
আতপ্ত গরমে
জোড়া ছুটে যায়।
দেহ দিলাম, মন প্রাণ সবই দিলাম
আর দিলাম এটিএম কার্ড,
তবু লখাইর বিষ নামে না।
সাপের বিষেই মৃত্যু
ওঝা হয়ে সাপ চিনলাম না। ... কবিতার নাম ‘জ্যান্ত লখাই’। আছে ৩৫ পৃষ্ঠাতে। যে কেউ বুঝে যাবেন বইটির নাম কেন ‘অস্ফুটে দ্রোহ’ । আদিমা মজুমদার মূলত কথা শিল্পী বলেই পরিচিত।  সম্প্রতি প্রকাশ পেল এই কবিতার বই। ৯৪ পৃষ্ঠার বই, ৬৫টি কবিতার সংকলন। একেবারে শেষে কিছু ‘ছড়া’। প্রচ্ছদ এঁকে দিয়েছেন কুহেলি দেবরায়। প্রকাশ করেছেন শিলচর ঘনিয়ালার ‘সাইমা প্রকাশন’। কাঠের নৌকাতে চড়াবার জন্যে দিয়েছেন স্বয়ং লেখিকা। কয়েকটি কবিতাতে প্রায়োগিক কারণে হরফগুলো ঠিক ঠাক আসে নি। বাকিটা পুরোই এখানে পড়তে পারবেন।


  পুরো বইটি  আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন।   মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবড নামিয়ে নিলে সুবিধে।

অস্ফুটে দ্রোহ ৵ আদিমা মজুমদার by Sushanta Kar on Scribd

Related Posts with Thumbnails