Showing posts with label সাহিত্য. Show all posts
Showing posts with label সাহিত্য. Show all posts

Tuesday, August 29, 2023

সাহিত্য ১৫৪ ৷৷ বর্ষ ৫৫৷৷ সংখ্যা ৩ ৷৷ জানুয়ারিক ২০২২

 


বিজিৎ ভট্টাচার্য, আর এখন শিখা ভট্টাচার্য সম্পাদিত "সাহিত্য' পত্রিকার আরও তিনটি সংখ্যা ‘কাঠের নৌকা’-তে আগেও চড়েছে। এখন ১৫৪ সংখ্যাটিও চড়ল। সবগুলো একত্রে পর পর এখানেও পড়তে পারবেন।  

পিডিএফ পাঠাবার জন্যে সম্পাদক শিখা ভট্টাচার্যকে কাঠের নৌকার তরফে অশেষ ধন্যবাদ। সূচিপত্র এবং পৃষ্ঠা সংখ্যাতে পিডিএফে কিছু ত্রুটি থেকে গেলেও মূলে নেই।   আশা করছি এতে পড়তে বিশেষ অসুবিধে হবে না ।


সম্পাদকের ঠিকানা এবং কাগজ সম্পর্কিত কিছু তথ্য, এই সংখ্যার সূচিপত্র  ছবিতে রইল।




আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন

সাহিত্য ১৫৪ ৷৷ বর্ষ ৫৫৷৷ সংখ্যা ৩ ৷৷ জানুয়ারি, ২২ by Sushanta Kar on Scribd

সাহিত্য ১৫৩ ৷৷ বর্ষ ৫৫৷৷ সংখ্যা ২ ৷৷ অক্টোবর ২০২১


বিজিৎ ভট্টাচার্য, আর এখন শিখা ভট্টাচার্য সম্পাদিত "সাহিত্য' পত্রিকার পরিচয় দেয়াই বাহুল্য। পূর্বোত্তর ভারতের সবচাইতে দীর্ঘজীবি কাগজ এই "সাহিত্য'। দক্ষিণ আসামের প্রত্যন্ত হাইলাকান্তি থেকে প্রকাশিত এই পত্রিকাটি বয়স পঞ্চাশ (৫০) পার করারও হয়ে গেছে বেশ কয়েক বছর। পঞ্চাশ বছর পূর্তির সংখ্যাটি চড়েছিল ‘কাঠের নৌকা’-তে। এর পরে  ১৫১ সংখ্যাটি। আমরা আগেই উল্লেখ করেছি, চেষ্টা হবে মাঝে মধ্যে অনিয়মিত হলেও কিছু সংখ্যা এখানে চড়াবার। তাই  এখন ১৫৩ সংখ্যাটিও চড়ল। সবগুলো একত্রে পর পর এখানেও পড়তে পারবেন।  নিয়মিত করা গেলে তো খুবই ভালো।

 দশক দুই আগেকার কিছুদিন বিরতি বাদ দিলে শুধু গ্রাহকদের উপরে নির্ভর করেই কাগজটি নিয়মিত বেরিয়ে যাচ্ছে। এক সুপরিকল্পিত সাংগঠনিক এবং সম্পাদনা কৌশলই একে সম্ভব করেছে।  পিডিএফ পাঠাবার জন্যে সম্পাদক শিখা ভট্টাচার্যকে কাঠের নৌকার তরফে অশেষ ধন্যবাদ।  

সম্পাদকের ঠিকানা এবং কাগজ সম্পর্কিত কিছু তথ্য, এই সংখ্যার সূচিপত্র  ছবিতে রইল।

 


আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন


সাহিত্য ১৫৩ ৷৷ বর্ষ ৫৫৷৷ সংখ্যা ২ ৷৷ অক্টোবর ২০২১ by Sushanta Kar on Scribd

Sunday, June 18, 2023

সাহিত্য ১৫১ ৷৷ বর্ষ ৫৪৷৷ সংখ্যা ৪ ৷৷ এপ্রিল ২০২১

 

 


বিজিৎ ভট্টাচার্য, আর এখন শিখা ভট্টাচার্য সম্পাদিত "সাহিত্য' পত্রিকার পরিচয় দেয়াই বাহুল্য। পূর্বোত্তর ভারতের সবচাইতে দীর্ঘজীবি কাগজ এই "সাহিত্য'। দক্ষিণ আসামের প্রত্যন্ত হাইলাকান্তি থেকে প্রকাশিত এই পত্রিকাটি বয়স পঞ্চাশ (৫০) পার করারও হয়ে গেছে বেশ কয়েক বছর। পঞ্চাশ বছর পূর্তিরসংখ্যাটি চড়েছিল ‘কাঠের নৌকা’-তে। এর পরে এই ১৫১ সংখ্যাটি। চেষ্টা হবে মাঝে মধ্যে অনিয়মিত হলেও কিছু সংখ্যা এখানে চড়াবার। নিয়মিত করা গেলে তো খুবই ভালো।  দশক দুই আগেকার কিছুদিন বিরতি বাদ দিলে শুধু গ্রাহকদের উপরে নির্ভর করেই কাগজটি নিয়মিত বেরিয়ে যাচ্ছে। এক সুপরিকল্পিত সাংগঠনিক এবং সম্পাদনা কৌশলই একে সম্ভব করেছে। এই অব্দি বেরিয়েছে ১৫৯টি সংখ্যা। পিডিএফ পাঠাবার জন্যে সম্পাদক শিখা ভট্টাচার্যকে কাঠের নৌকার তরফে অশেষ ধন্যবাদ।  আশা করছি এতে পড়তে বিশেষ অসুবিধে হবে না এবং পরের সংখ্যাতে এই সব সমস্যাও থাকবে না।

সম্পাদকের ঠিকানা এবং কাগজ সম্পর্কিত কিছু তথ্য, এই সংখ্যার সূচিপত্র  ছবিতে রইল।



আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন


 

সাহিত্য ১৫১ ৷৷ বর্ষ ৫৪৷৷ সংখ্যা ৪ ৷৷ এপ্রিল ২০২১ by Sushanta Kar on Scribd

Sunday, November 6, 2016

সাহিত্য ১৩৩; বর্ষ ৫০, সংখ্যা ২


       বিজিৎ ভট্টাচার্য, আর এখন শিখা ভট্টাচার্য সম্পাদিত 'সাহিত্য' পত্রিকার পরিচয় দেয়াই বাহুল্য। পূর্বোত্তর ভারতের সবচাইতে দীর্ঘজীবি কাগজ এই 'সাহিত্য'। দক্ষিণ আসামের প্রত্যন্ত হাইলাকান্তি থেকে প্রকাশিত এই পত্রিকাটি সম্প্রতি পঞ্চাশ (৫০) বছর পূর্ণ করেছে। গেল ২৩শে অক্টোবর, ২০১৬ হাইলাকান্দিতে হয়ে গেল 'সাহিত্য উৎসব ২০১৬' । সম্প্রতি বেরুলো সেই পঞ্চাশ বছরের দ্বিতীয় সংখ্যা। দশক দুই আগেকার কিছুদিন বিরতি বাদ দিলে শুধু গ্রাহকদের উপরে নির্ভর করেই কাগজটি নিয়মিত বেরিয়ে যাচ্ছে। এক সুপরিকল্পিত সাংগঠনিক এবং সম্পাদনা কৌশলই একে সম্ভব করেছে। এই অব্দি বেরিয়েছে ১৩৩টি সংখ্যা। 'সুবর্ণজয়ন্তী বর্ষ উৎসব সংখ্যা'।   এই সংখ্যাটির থেকেই 'সাহিত্য' আন্তর্জালের জন্যে উপস্থিত হলো। পিডিএফ পাঠাবার জন্যে সম্পাদক শিখা ভট্টাচার্যকে কাঠের নৌকার তরফে অশেষ ধন্যবাদ। আশা করি, ভবিষ্যৎ সংখ্যাগুলোও আসতে থাকবে। আন্তর্জালে প্রথম সংখ্যা বলে কিছু প্রায়োগিক ত্রুটি থেকে গেছে। যেমন ছবি গুলো নেই। বা কিছু হরফ পিডিএফে জুড়ে গেছে। আশা করছি এতে পড়তে বিশেশ অসুবিধে হবে না এবং পরের সংখ্যাতে এই সব সমস্যাও থাকবে না।
সম্পাদকের ঠিকানা এবং কাগজ সম্পর্কিত কিছু তথ্য, এই সংখ্যার সূচিপত্র, এবং 'সাহিত্য উৎসব ২০১৬'-এর কিছু ছবি রইল।

    
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন ( ম্যাক-কাফে সিকিউরিটি সফটোয়ার এড়িয়ে যাবেন)। একেবারে নিচে দেখুন। মোবাইলে পড়তে গেলে স্ক্রাইবড এপ দরকার পড়বে, সেটিও এখান থেকে নামিয়ে নিন।








"সাহিত্য উৎসব ২০১৬'  এর কিছু ছবি





Monday, January 12, 2015

সেবা: ৬ষ্ঠ বর্ষ, ১২শ সংখ্যা

'সেবা'র বয়স ৬ । বছরে দু'বার বেরোয় করিমগঞ্জ, অসম থেকে। সম্পাদনা করেন অপর্ণা দেব। তাঁর সঙ্গে রয়েছেন মিহির কুমার চৌধুরি, সুব্রত সেনগুপ্ত, প্রবাল কান্তি সেন এবং বনানী চৌধুরী। শুধু মাত্র প্রবীণ নাগরিকদের জন্যে নিবেদিত আর কোনো কাগজ অসম থেকে বেরোয় আমাদের জানা নেই। 'বেলাভূমি' নামে একটি বয়স্কদের আবাসিক প্রতিষ্ঠান পরিচালনা করেন তাঁরা। কাগজটি তাঁরই মুখপত্র। আবাসিকদের মানসিক চাহিদা মেটাবার সঙ্গে সঙ্গে বাকি প্রবীণদের দিশা নির্দেশের কথা মাথাতে রেখেই কাগজটি বেরোয়। এবং কোনো চাকচিক্য ছাড়াই, শুধু তাঁদের দায়বদ্ধতার জোরেই ইতিমধ্যে অসম তথা পূর্বোত্তরে বেশ একটি খ্যাতি অর্জন করেছে কাগজটি। সে তার পাতাতে নজর বুলোলে যে কেউ ধরতে পারবেন। এর আগে আমরা ১১শ সংখ্যা তুলেছিলাম "কাঠের নৌকা'তে। সম্পাদিকা নিজেও সেই কথা এবারের সম্পাদকীয়তে এবং আলাদা করে অন্যত্র লিখে অন্য সম্পাদকদেরও আহ্বান জানিয়েছেন "কাঠের নৌকা'র প্রয়াসকে সমৃদ্ধ করতে। তার জন্যে আমাদের তিনি ধন্যবাদার্হ। এবারে ১২শ (দ্বাদশ) ।



প্রাসঙ্গিক প্রবন্ধমালাতো রয়েইছে, সঙ্গে বেশি ক'টি ছোট গল্প এবং কবিতা দিয়ে সাজিয়েছেন এবারের সংখ্যা। লিখেছেন, অসম ত্রিপুরার বহু লেখক লেখিকা। খোঁজে খোঁজে লেখক বের করে আনেন সম্পাদিকা। পুরো সূচীপত্রটি এখানে দেখুন।



৬৩ পৃষ্ঠার এই কাগজে এছাড়াও রয়েছে নিয়মিত বিভাগ। যেখানে পাঠকেরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সংগঠনের বছরভর বিভিন্ন অনুষ্ঠানের প্রতিবেদন ছাড়াও আবাসিকদের সঙ্গে পাঠকদের পরিচয় করিয়ে দিতেও ভোলেন না সম্পাদক মণ্ডলি। ফলে শুধু আবাসিকদের নিজেদের মধ্যেই নয়, মানসিক ভাবে এরা সম্পর্কিত হয়ে পড়েন দূর দূরান্তের পাঠকদের সঙ্গেও। এমন ঘরছাড়া ঘর--এই সম্মান এবং স্নেহ-- মনে হয় না তাঁরা এর আগে কল্পনাও করতে পেরেছিলেন।

বর্তমান সংখ্যার প্রচ্ছদ এঁকে দিয়েছেন দুর্গাপুরের চিত্রশিল্পী টুটুল ভট্টাচার্য। পিডিএফ পাঠিয়ে কাগজটি আন্তর্জালে সহজলভ্য করে তোলবার সুযোগ করে দিলেন সম্পাদিকা অপর্ণাদেব। 

আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সম্পাদিকার নামে ক্লিক করলেই তাঁকে পেয়ে যাবেন ফেসবুকে। আলাপ করতে পারেন, যোগাযোগতো বটেই।

পিডিএফ -টি সামান্য দুর্বল। দুই এক পৃষ্ঠাতে সমস্যা হতে পারে। বাকি পুরো কাগজটি  আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন। আপনার শুধু দরকার পড়তেপারে এডোব ফ্লাসপ্লেয়ারের।সেটি এখান থেকে নামিয়ে নিন।



Thursday, March 24, 2011

অসমের বাংলা কবিতা চর্চা

অসম তথা পূর্বোত্তর ভারতের কবিতার ভূবন এবং তাঁর পূর্বোত্তরীয় চরিত্র সম্পর্কে এক সুন্দর ধারণা দিতে সাহায্য করে কবি-প্রাবন্ধিক-গল্পকার অমিতাভ দেব চৌধুরীর এই নিবন্ধ।

           তাই তুলে দিলাম। সংক্ষেপে একত্রে এখানকার কবিতার বর্তমান ভূগোল আর ইতিহাসকে তুলে ধরেছেন অমিতাভ।

পড়বার জন্যে আপন্র ফ্লাসপ্লেয়ারের দরকার পড়তে পারে। সেটি নামিয়ে নিন এখান থেকে।
অসমের বাংলা কবিতা চর্চা

Tuesday, February 15, 2011

জীবনানন্দ দাশ ও নীলমণি ফুকনের কাব্যকৃতি

                প্রাবন্ধিক এবং অধ্যাপক তিমির দে বাংলা অসমীয়া দুই ভাষাতেই সব্যসাচী। গুয়াহাটির পাণ্ডু কলেজের বাংলা বিভাগের এই অধ্যাপকের নেশা এই দুই ভাষার সাহিত্যের তুলনামূলক অধ্যয়ন। তাঁর 'বাংলা ও অসমিয়া সাহিত্য পরিক্রমা' গ্রন্থের ভূমিকাতে তিনি লিখেছেন, বাংলা আমার মাতৃভাষা, অসমিয়া আমার যশোদা ভাষা। এটি অসমের ব্রহ্মপুত্র উপত্যকাতে বাসরত যে কোনো বাঙালি সাহিত্য কর্মীরই মনের কথা। তবে তিমিরের এই কথা বলবার উদ্দেশ্য অন্য। অসমিয়া ভাষার সাহিত্যকে বাকি ভারতীয় ভাষাতে সব চে' ভালো পরিচয় করিয়ে দিতে পারেন এখানকারই  বাঙালি ও অন্যভাষার লেখকেরা, কলকাতা দিল্লীর কেউ নন। এই সত্য, এই রাজ্যের প্রাতিষ্ঠানিক দিকপালেরা যত তাড়াতাড়ি অনুভব করবেন তত সবারই মঙ্গল।
       রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যে বিশশতকীয় আধুনিকতা এসছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। অসমিয়া সাহিত্যে সেটিই এসছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। আর অস্বীকার করবার জো নেই যে কল্লোলীয় বাংলা ভাষার ছোঁয়াতেই অসমিয়া সাহিত্য এই আধুনিকতার সংস্পর্শে এসছিল। জীবনানন্দ সেই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি, যিনি ইউরোপীয় সাহিত্যের থেকে প্রেরণা নিয়েও আবহমান গ্রাম বাংলাকে আত্মীকরণ করেছিলেন। অসমিয়া সাহিত্যে আধুনিকতার ভগীরথ নীলমণি ফুকনের উপর জীবনান্দের প্রভাব রয়েছে। কিন্তু, তাঁর কবিতাও জীবনানন্দীয় হয়ে থেকে যায় নি। এই কথাই বইটি পাঠকের সামনে তুলে দিতে গিয়ে লিখেছেন বিদগ্ধ অসমিয়া কবি-লেখক -সম্পাদক হরেকৃষ্ণ ডেকা।
        'জীবনানন্দ দাশ ও নীলমণি ফুকনের কাব্যকৃতি' এই বইটি লেখকের ২০০৬ সনে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদিত গবেষণা গ্রন্থের সম্পাদিত এবং সংমার্জিত বাংলা সংস্করণ। শতাধিক পৃষ্ঠার এই বইটি লেখক উৎসর্গ করেছেন তাঁর পুত্র ঋতমের হাতে।
         দৃষ্টিনন্দন এই বইটিও  ছেপে দিয়েছেন গুয়াহাটি তথা অসমের সম্ভবত একমাত্র বাংলা সাহিত্যের গুণদক্ষ প্রকাশক ভিকি পাবলিশার্স। ভিকি হচ্ছে সেই তারা যারা গেল দু'বছর ধরে অসমের বাংলা ভাষার পাঠকদের কাছে নিয়মিত তুলে দিচ্ছেন এক দুর্দান্ত কাগজ ' ব্যতিক্রম'।  আশা করছি , এই সংকলন পাঠকের কাছে সমাদৃত হবে।
প্রথম সংস্করণ ২০১০
প্রকাশকঃ ভিকি পাবলিশার্স
সরস্বতী আ্যপার্টমেন্ট
চিলারায় নগর , ভাঙাগড়  গুয়াহাটি -৫
দূরভাষঃ ০৩৬১-২৪৫১৫৮৬, ৯৪৩৫০-১০৬৩২
বৈদ্যুতিন ডাকঃ vcaghy99@gmail.com
         পড়ুন এখানে। আপনি ইচ্ছে করলেই এই পৃষ্ঠা সারা কম্পিউটার জুড়ে পড়তে পারেন, ডাউনলোড করতে পারেন। চাইকি, ছেপে নিজের জন্যে একটা প্রতিলিপি রাখতেও পারেন । কিন্তু সম্ভবত আপনাকে সব শুরুতে তার জন্যে ফ্লাসপ্লেয়ার নামাতে হবে এখান থেকে।
Jibananda Nilmoni Phukan

বাংলা ও অসমিয়া সাহিত্য পরিক্রমা

             প্রাবন্ধিক এবং অধ্যাপক তিমির দে বাংলা অসমীয়া দুই ভাষাতেই সব্যসাচী। গুয়াহাটির পাণ্ডু কলেজের বাংলা বিভাগের এই অধ্যাপকের নেশা এই দুই ভাষার সাহিত্যের তুলনামূলক অধ্যয়ন।তিনি লিখেছেন, বাংলা আমার মাতৃভাষা, অসমিয়া আমার যশোদা ভাষা। এটি অসমের ব্রহ্মপুত্র উপত্যকাতে বাসরত যে কোনো বাঙালি সাহিত্য কর্মীরই মনের কথা। তবে তিমিরের এই কথা বলবার উদ্দেশ্য অন্য। অসমিয়া ভাষার সাহিত্যকে বাকি ভারতীয় ভাষাতে সব চে' ভালো পরিচয় করিয়ে দিতে পারেন এখানকারই  বাঙালি ও অন্যভাষার লেখকেরা, কলকাতা দিল্লীর কেউ নন। এই সত্য, এই রাজ্যের প্রাতিষ্ঠানিক দিকপালেরা যত তাড়াতাড়ি অনুভব করবেন তত সবারই মঙ্গল।
    এখানে সেই অর্থে কোনো তুলনামূলক আলোচনা নেই।  ১৯৯৩ থেকা ২০০৭ অব্দি নানা সময়ে নানা সংকলনে, পত্র পত্রিকাতে তিনি বিচ্ছিন্নভাবে যা কিছু বাংলা ও অসমিয়া সাহিত্য নিতে আলাদাভাবে লিখেছেন সেগুলোই এক সঙ্গে এখানে তুলে দিয়েছেন। একই গ্রন্থে এমনটি দুই ভাষা সাহিত্যের পরিচিতিমূলক প্রবন্ধ এক বিরল সঞ্চয়ন। বাংলা সাহিত্যের বেলা যদিও গেল দুই শতকের কথাই লিখেছেন, অসমিয়া সাহিত্যকে তিনি মাধব কন্দলি থেকেই ধরেছেন। এই গ্রন্থের গৌরব বৃদ্ধি করেছে অসমিয়া ভাষা সাহিত্যের আধুনিক যুগপুরুষ হীরেন গোঁহাই-এর প্রাককথন।প্রায় শতাধিক পৃষ্ঠার এই বই তিনি তুলে দিয়েছেন তাঁর মা নীলা দে এবং বাবা সুবোধ চন্দ্র দের হাতে।
                   দৃষ্টিনন্দন এই বইটিও  ছেপে দিয়েছেন গুয়াহাটি তথা অসমের সম্ভবত একমাত্র বাংলা সাহিত্যের গুণদক্ষ প্রকাশক ভিকি পাবলিশার্স। ভিকি হচ্ছে সেই তারা যারা গেল দু'বছর ধরে অসমের বাংলা ভাষার পাঠকদের কাছে নিয়মিত তুলে দিচ্ছেন এক দুর্দান্ত কাগজ ' ব্যতিক্রম'।  আশা করছি , এই সংকলন পাঠকের কাছে সমাদৃত হবে।
প্রথম সংস্করণ ২০১০
প্রকাশকঃ ভিকি পাবলিশার্স
সরস্বতী আ্যপার্টমেন্ট
চিলারায় নগর , ভাঙাগড়  গুয়াহাটি -৫
দূরভাষঃ ০৩৬১-২৪৫১৫৮৬, ৯৪৩৫০-১০৬৩২
বৈদ্যুতিন ডাকঃ vcaghy99@gmail.com
         পড়ুন এখানে। আপনি ইচ্ছে করলেই এই পৃষ্ঠা সারা কম্পিউটার জুড়ে পড়তে পারেন, ডাউনলোড করতে পারেন। চাইকি, ছেপে নিজের জন্যে একটা প্রতিলিপি রাখতেও পারেন । কিন্তু সম্ভবত আপনাকে সব শুরুতে তার জন্যে ফ্লাসপ্লেয়ার নামাতে হবে এখান থেকে।
Bangla o Asomiya Sahitya Porikroma
Related Posts with Thumbnails