Friday, June 5, 2026

৷৷ বর্ণমালার রোদ্দুর ৵ ১৯শে মে ৵ ২০২৬ ৷৷

 


‘বর্ণমালার রোদ্দুর' শিলচরের ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ  সমিতির মুখপত্র', বেরোয় শিলচর থেকে। ১৯শে মে দিনে। শুরু থেকেই সম্পাদনা করে আসছেন সমিতির সম্পাদক ডাঃ রাজীব কর। গত বছর থেকে করছেন, দেবাশিস পুরকায়স্থ।  প্রতিবারের মতোই এবারেও সাজিয়েছেন দিনটির সামাজিক , রাজনৈতিক , সাংস্কৃতিক তাৎপর্য বাহী বেশ কিছু প্রাসঙ্গিক  অনু নিবন্ধ এবং কবিতা দিয়ে। লিখেছেন আসাম এবং আসামের বাইরেরও বহু লেখক। তপোধীর ভট্টাচার্য,বিজয়া দেব,  শতদল আচার্য, দেবাশিস সায়ন চক্রবর্তী, নীহার রঞ্জন পাল প্রমুখ অনেকে। শেখর দেবরায়ের একখানি নাটকও রয়েছে। 

  বর্তমান সংখ্যাটি ১৯ সংখ্যা। মাঝে তিন বছর নানা কারণে কাগজটি বেরোয় নি। এর আগে   কাগজটির একাধিক   সংখ্যা অনিয়মিত ভাবে হলেও 'কাঠের নৌকাতে' চড়েছিল। নিচের বিষয় শ্রেণিতে ক্লিক করে আগেকার সংখ্যাগুলোতেও যেতে পারবেন সহজেই।

           সম্পাদকের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ঠিকানাতে।

 


 

          পুরো কাগজটি  আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন। আর মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবড নামিয়ে নিলে সুবিধে।

 

বর্ণমালার রোদ্দুর: ১৯শে মে, ২০২৬ by Sushanta Kar

Thursday, June 4, 2026

স্মরণিকা ৷৷ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ৵ একত্রিশতম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন ৶ হাইলাকান্দি ৷৷ ২০২৬

 


বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ৩১তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন সম্প্রতি সম্পন্ন হয়ে গেল হাইলাকান্দিতে। ৩০-৩১ জানুয়ারি ও ১লা ফেব্রুয়ারি , ২০২৬। সেই উপলক্ষে প্রকাশিত স্মরণিকা আমাদের হাতে দিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহক সমিতির সদস্য সঞ্জীব দেবলস্কর। এমনিতে সংগঠনটির বয়স ৫০। যাত্রা শুরু করেছিল সেই ১৯৭৭-এ। সেই হিসেবে ৪৯ বা ৫০তম অধিবেশনই হবার কথা ছিল। কিন্তু ২০০৩-এ শিলচরের বিংশতিতম অধিবেশনের পরেই সম্মেলন সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় অধিবেশন দ্বিবার্ষিক হবে।   তাতেই সন বছরের হিসেবে খানিক গোলমেলে হয়ে গেছে। সে বাইরের কথা।


   
  ভেতরের কথাটি হচ্ছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের এই কেন্দ্রীয় অধিবেশনগুলোর স্মরণিকা নিছক সাংগঠনিক স্মৃতিকথার সম্ভার নয়, অসম তথা পূর্বোত্তরের জনজীবনের ও ভূগোলের ইতিহাসের আকরও বটে। লেখক গবেষকেরা রীতিমত এর পুরানো সংখ্যার সন্ধানে থাকেন। এর আগে ২০২২-এর সংখাটি  কাঠের নৌকাতে চড়ছে। এবারে ২০২৬ বা ১৩৩২-এর সংখ্যাটি চড়ল।  

            কে কী লিখলেন এখানে দেখুন—

 


 

 

আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।

 

স্মরণিকা ৷৷ বরাক উ ব সা সম্মেলন ।। ২০২৬ by Sushanta Kar

Wednesday, June 3, 2026

মানবী ৷৷ ১৯ বর্ষ ৷৷ ৪র্থ সংখ্যা ৷৷ অক্টোবর-ডিসেম্বর, ২০২৫

 


সতেরোতে পা দিয়ে শিলচরের "মানবী'-দের দ্বারা প্রকাশিত অসম তথা পূর্বোত্তরের এই গুরুত্বপূর্ণ ছোটো কাগজ এসে চড়েছিল "কাঠের নৌকা'তে। এবারে এসে চড়ল ঊনবিংশ বর্ষ চতুর্থ সংখ্যা, তথা অক্টোবর-ডিসেম্বর ২০২৫ সংখ্যা। ২২৮ পৃষ্ঠার কাগজ, মূল্য মাত্র ২০০ টাকা। কাঠের নৌকাতে  পত্রিকাটি অনিয়মিত হলেও এসেই থাকে। মাঝে দুই-একটি বাদ পড়েছে যদিও।

প্রচ্ছদেই পরিষ্কার সংখ্যাটি এঁরা সাজিয়েছেন ‘পান’ বিষয় নিয়ে। লেখকেরা প্রবন্ধ লিখেছেন, গল্প লিখেছেন, কবিতা লিখেছেন পান নিয়ে। কারা কী লিখেছেন ধারণা পেতে আমরা সূচিপত্রের দুটি ‘পান’ রেখে দিচ্ছি শুরুতে। 

 



 

        এই সংখ্যার সম্পাদনা করেছেন শর্মিলা দত্ত। । প্রচ্ছদ চিত্র যুগিয়েছেন দেবীপ্রীতা দত্তগুপ্ত । চন্দ্রিমা দত্ত, দোলনচাঁপা দাসপাল ও শেলী দাস চৌধুরি রয়েছেন সম্পাদক মণ্ডলিতে। পালা করে তাঁরা একএকটি সংখ্যা সম্পাদনা করে থাকেন।

        আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপস দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন.

 

মানবী ৷৷ ১৯ বর্ষ ৷৷ ৪র্থ সংখ্যা ৷৷ by Sushanta Kar

Related Posts with Thumbnails