Wednesday, June 3, 2026

মানবী ৷৷ ১৯ বর্ষ ৷৷ ৪র্থ সংখ্যা ৷৷ অক্টোবর-ডিসেম্বর, ২০২৫

 


সতেরোতে পা দিয়ে শিলচরের "মানবী'-দের দ্বারা প্রকাশিত অসম তথা পূর্বোত্তরের এই গুরুত্বপূর্ণ ছোটো কাগজ এসে চড়েছিল "কাঠের নৌকা'তেএবারে এসে চড়ল ঊনবিংশ বর্ষ চতুর্থ সংখ্যা, তথা অক্টোবর-ডিসেম্বর ২০২ সংখ্যা। ২২৮ পৃষ্ঠার কাগজ, মূল্য মাত্র ২০০ টাকা। কাঠের নৌকাতে  পত্রিকাটি অনিয়মিত হলেও এসেই থাকে। মাঝে দুই-একটি বাদ পড়েছে যদিও।

প্রচ্ছদেই পরিষ্কার সংখ্যাটি এঁরা সাজিয়েছেন ‘পান’ বিষয় নিয়ে। লেখকেরা প্রবন্ধ লিখেছেন, গল্প লিখেছেন, কবিতা লিখেছেন পান নিয়ে। কারা কী লিখেছেন ধারণা পেতে আমরা সূচিপত্রের দুটি ‘পান’ রেখে দিচ্ছি শুরুতে। 

 



 

        এই সংখ্যার সম্পাদনা করেছেন শর্মিলা দত্ত। প্রচ্ছদ চিত্র যুগিয়েছেন দেবীপ্রীতা দত্তগুপ্ত । চন্দ্রিমা দত্ত, দোলনচাঁপা দাসপাল ও শেলী দাস চৌধুরি রয়েছেন সম্পাদক মণ্ডলিতে। পালা করে তাঁরা একএকটি সংখ্যা সম্পাদনা করে থাকেন।

        আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপস দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন.

 

মানবী ৷৷ ১৯ বর্ষ ৷৷ ৪র্থ সংখ্যা ৷৷ by Sushanta Kar

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails