Thursday, June 4, 2026

স্মরণিকা ৷৷ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ৵ একত্রিশতম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন ৶ হাইলাকান্দি ৷৷ ২০২৬

 


রাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ৩১তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন সম্প্রতি সম্পন্ন হয়ে গেল হাইলাকান্দিতে৩০-৩১ জানুয়ারি ও ১লা ফেব্রুয়ারি , ২০২। সেই উপলক্ষে প্রকাশিত স্মরণিকা আমাদের হাতে দিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহক সমিতির সদস্য সঞ্জীব দেবলস্কর। এমনিতে সংগঠনটির বয়স ৫০। যাত্রা শুরু করেছিল সেই ১৯৭৭-এ। সেই হিসেবে ৪ বা ৫০তম অধিবেশনই হবার কথা ছিল। কিন্তু ২০০৩-এ শিলচরের বিংশতিতম অধিবেশনের পরেই সম্মেলন সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় অধিবেশন দ্বিবার্ষিক হবে।   তাতেই সন বছরের হিসেবে খানিক গোলমেলে হয়ে গেছে। সে বাইরের কথা।


   
  ভেতরের কথাটি হচ্ছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের এই কেন্দ্রীয় অধিবেশনগুলোর স্মরণিকা নিছক সাংগঠনিক স্মৃতিকথার সম্ভার নয়, অসম তথা পূর্বোত্তরের জনজীবনের ও ভূগোলের ইতিহাসের আকরও বটে। লেখক গবেষকেরা রীতিমত এর পুরানো সংখ্যার সন্ধানে থাকেন। এর আগে ২০২২-এর সংখাটি  কাঠের নৌকাতে চড়ছে। এবারে ২০২৬ বা ১৩৩২-এর সংখ্যাটি চড়ল।  

            কে কী লিখলেন এখানে দেখুন—

 


 

 

আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবডনাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।

 

স্মরণিকা ৷৷ বরাক উ ব সা সম্মেলন ।। ২০২৬ by Sushanta Kar

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails