Friday, October 11, 2024

পাখি সব করে রব ৶ ১২০ সংখ্যা

 


প্রায় এক বৎসর দেরি হয়ে গেল। দেরি ছাপা প্রকাশে নয়, আন্তর্জাল প্রকাশে। প্রতিমাসে নিয়ম করেই বেরোচ্ছে কবিতার এই ছোটো পত্রিকা "পাখি সব করে রব'। ত্রিপুরার ধর্মনগর থেকে । পীযুষ কান্তি দাশবিশ্বাসের সম্পাদনাতে। অসম -ত্রিপুরার নবীন ও প্রবীণ কবিদের কবিতা নিয়ে সেজে উঠে। কখনো বা ঠাই পায় প্রতিবেশী ভাষাগুলোর কবিতাও, কিংবা সেগুলোর বাংলা অনুবাদ। কখনো বা ছোট্ট দুই একটি গদ্যও। সব চাইতে আকর্ষণীয় বোধ করি ছোট্ট মাপা আয়তনের ভারবহ সম্পাদকীয়। প্রায় শুরু থেকেই পত্রিকাটি চড়ে আসছে "কাঠের নৌকা'-তে। এবারে দশ বৎসর পূর্তি সংখ্যা।  

    অক্টোবর  ২০২৩ তথা ১০ম বর্ষ ১২শ সংখ্যা দুটি একত্রে রইল। প্রায় ৬০ পৃষ্ঠার কাগজে লিখেছেন দেড়-শতাধিক কবি। রয়েছে বাচিক শিল্প নিয়ে একটি গদ্য। রয়েছে গ্রন্থ আলোচনা । আর অনিয়মিতভাবে পুনঃ-প্রকাশিত প্রদীপ চৌধুরীর প্রবন্ধ "কবিতাধর্ম'-এর  ১৬শ পর্ব।

ত্রিপুরার অন্যতম প্রধান কবি তথা ঈশানের পুঞ্জমেঘের অন্যতম এডমিন সেলিম মোস্তফা এগুলো  দিলেন  "কাঠের নৌকো'র জন্যে। আগেকার সংখ্যাগুলোও এখানে পড়তে পারেন। সম্পাদক পীযুষ কান্তি দাশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এখানে দেখুন:

 


আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপস দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন

 

পাখি সব করে রব ৶ ১২০ সংখ্যা by Sushanta Kar on Scribd

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails