Monday, November 9, 2026

আর্ট-ইকো ৸৸ বিংশতিতম সংখ্যা ৸একটি দৃশ্য শিল্পের কাগজ

 


‘আর্ট-ইকো'-র ১০ম বর্ষ , বিংশতি সংখ্যা প্রকাশিত হল মাঝে অনেকদিন বিরতির পরে। এর আগে শেষ সংখ্যা বেরিয়েছিল, এবং কাঠের নৌকাতেও উঠেছিল  ৯ম বর্ষ অষ্টাদশ ও ঊনিবিংশ তথা আগস্ট , ২০১৯  সংখ্যা । কাঠের নৌকাতে  পাঠালেন প্রকাশক  এবং ঈশানের পুঞ্জমেঘের সদস্য সন্দীপন দত্তপুরকায়স্থ। তাঁর কাছে এর জন্যে আমরা কৃতজ্ঞ।  দৃশ্য-শিল্প নিয়ে  এই দ্বিভাষিক কাগজটি এবারে সম্পাদনা করেছেন ড০ পিনাক পানি নাথ।  পূর্বোত্তর ভারতে বাংলা-ইংরেজিতে এমন কাগজ  এটিই প্রথম। দেশি বিদেশি শিল্পী এবং শিল্পকর্মের সঙ্গে পরিচয় করিয়ে দেবার চেষ্টা আছে।  বরাক উপত্যকা এবং বাইরের লেখকদের লেখা রয়েছে। প্রয়াত শিল্পী প্রশান্ত স্মরণে এই সংখ্যা নিবেদিত হয়েছে, তাঁকে নিজেদের লেখাতে স্মরণ করেছেন জনি এম এল, অপূর্ব সিংহ, সম্পা ভট্টচার্য, গৌরব কুমার প্রমুখ। আর যারা লিখেছেন শিল্পকলার সম্পর্কে এখানে সূচিপত্রে দেখুন।   


      

    পুরো  কাগজ আপনি এখানে পুরোটাই পড়তে পাবেন। প্রায় ৭৮ পৃষ্ঠার কাগজ।   সংগ্রহ করতে চাইলে বা আলাপ করতে চাইলে কথা বলুন সন্দীপনের সঙ্গেঃ০৯৪০১২৩৬২২৫।অথবা দেখুন এখানে

দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রচ্ছদ দেখুন ক্রমান্বয়ে নিচে

 


 

 


       আগের সংখ্যাগুলো এখানে পড়ুন। এবারের সংখ্যাটি আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন।

         যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।   

 

আর্ট-ইকো ৸৸ বিংশতিতম সংখ্যা ৸একটি দৃশ্য শিল্পের কাগজ by Sushanta Kar

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails