Sunday, October 13, 2024

পাখি সব করে রব ৶ ১২৩ ও ১২৪ সংখ্যা

 

প্রতিমাসে নিয়ম করেই বেরোচ্ছে কবিতার এই ছোটো পত্রিকা 'পাখি সব করে রব'। ত্রিপুরার ধর্মনগর থেকে । পীযুষ কান্তি দাশ বিশ্বাসের সম্পাদনাতে। অসম -ত্রিপুরার নবীন ও প্রবীণ কবিদের কবিতা নিয়ে সেজে উঠে। কখনো বা ঠাই পায় প্রতিবেশী ভাষাগুলোর কবিতাও, কিংবা সেগুলোর বাংলা অনুবাদ। কখনো বা ছোট্ট দুই একটি গদ্যও। সব চাইতে আকর্ষণীয় বোধ করি ছোট্ট মাপা আয়তনের ভারবহ সম্পাদকীয়।  

    জানুয়ারি ফেব্রুয়ারি  ২০২৪ তথা ১১শ বর্ষ ৩য় ও ৪র্থ সংখ্যা দুটি একত্রে রইল। আরও স্পষ্ট করলে পত্রিকার ১২৩ ও ১২৪ সংখ্যা। দুটিতেই  রয়েছে বেশ কিছু ৪৯/৫০টি করে সুখপাঠ্য কবিতা।  এক দশক ধরে কাগজটি ৪ পৃষ্ঠাতে বেরিয়ে এসছে। ১২১ সংখ্যার থেকে পৃষ্ঠা বেড়ে হল ৮।


ত্রিপুরার অন্যতম প্রধান কবি তথা ঈশানের পুঞ্জমেঘের অন্যতম এডমিন সেলিম মোস্তফা এগুলো  দিলেন  "কাঠের নৌকো'র জন্যে। আগেকার সংখ্যাগুলোও এখানে পড়তে পারেন। সম্পাদক পীযুষ কান্তি দাশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এখানে দেখুন:


 

আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপস দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন

পাখি সব করে রব ৶ ১২৩ সংখ্যা by Sushanta Kar on Scribd

পাখি সব করে রব ৶ ১২৪ সংখ্যা by Sushanta Kar on Scribd

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails